ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু, শোকস্তব্ধ এলাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০১:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু, শোকস্তব্ধ এলাকা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন সৌদি প্রবাসী মো. গোলাম মোস্তুফা (৪২) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে নাঈম। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে মোস্তুফা বাড়ির পাশে বীজতলায় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছেলেকে নিয়ে আশ্রয়ের জন্য জামগাছের নিচে গেলে গাছের ওপর বজ্রপাত হয়। গাছের ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে তারা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোস্তুফা, পরে মৃত্যুবরণ করে ছোট্ট নাঈমও।
 
মোস্তুফার পরিবার জানায়, প্রায় আট বছর প্রবাস জীবন শেষে চার মাস আগে দেশে ফিরে আসেন তিনি এবং আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
 
স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শেফালি বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।