ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

দীর্ঘ ৩১ ঘণ্টার সংগ্রাম শেষে হার মানল শিশু সাজিদ: নলকূপের গর্ত থেকে উদ্ধার হলেও বাঁচানো গেল না

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১১:০৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১১:০৩:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
দীর্ঘ ৩১ ঘণ্টার সংগ্রাম শেষে হার মানল শিশু সাজিদ: নলকূপের গর্ত থেকে উদ্ধার হলেও বাঁচানো গেল না ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে নলকূপের ৫০ ফুট গভীর থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রায় ৩৩ ঘণ্টা ধরে চলা কঠিন উদ্ধার অভিযান শেষে শিশু সাজিদকে কূপের প্রায় ৫০ ফুট গভীর থেকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করার সঙ্গে সঙ্গেই শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, তবে সেখানে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মাঠে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ।

শিশু সাজিদকে উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা কাজ করে।
 
 প্রথমে সার্চ ভিশন ক্যামেরা দিয়ে প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালানো হলেও শিশুটির অবস্থান শনাক্ত করা যায়নি।

এরপর নলকূপের পাশে এস্কেভেটর দিয়ে রাতভর ৩৫ ফুট গভীর বড় একটি গর্ত খনন করা হয়। সকালে সেই গর্ত থেকে নলকূপের দিকে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করেও সাজিদের অবস্থান মেলেনি।

ফায়ার সার্ভিসের কর্মীরা হাল না ছেড়ে নতুন করে আবারও খননের সিদ্ধান্ত নেন এবং এই প্রচেষ্টাতেই ৩৩ ঘণ্টা পর শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়।
 
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল। পানি না ওঠায় মালিক সেটি মাটি দিয়ে ঢেকে রাখেন। কিন্তু সম্প্রতি বৃষ্টির কারণে মাটি ধসে পড়লে নলকূপের মুখ আবারও উন্মুক্ত হয়ে যায়, সেখানেই দুর্ঘটনাবশত পড়ে যায় শিশু সাজিদ।
 
দীর্ঘ এই উদ্ধার অভিযানজুড়ে পুরো উপজেলাবাসী শিশুটির জন্য প্রার্থনা করলেও, শেষ পর্যন্ত তার মৃত্যুর খবরে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।