ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভূমিকম্প মোকাবিলা - করণীয় জেনে নিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:৪৪:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ভূমিকম্প মোকাবিলা - করণীয় জেনে নিন সংগৃহীত

দেশে সাম্প্রতিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে বেশ কিছু বিষয় জেনে নেওয়া দরকার। ভূমিকম্পের সময় আতঙ্কে সিদ্ধান্তে ভুল করায় ঝুঁকি বাড়ে, তাই সবার আগে শান্ত থেকে তাৎক্ষণিক সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া জরুরি।

ঘরের ভেতরে থাকলে ‘ড্রপ, কাভার ও হোল্ড অন’ পদ্ধতি অনুসরণ করে মজবুত আসবাবের নিচে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। মাথা রক্ষায় হাত বা হেলমেট ব্যবহার, কাচের জানালা ও ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকা এবং রান্নাঘরে আগুন থাকলে তা দ্রুত বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্প থেমে গেলেও লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নিচে নামা উচিত। বাইরে অবস্থান করলে খোলা জায়গায় থাকা এবং লাইটপোস্ট, বৈদ্যুতিক তার বা উঁচু ভবনের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গাড়িতে থাকলে ব্রিজ বা ফ্লাইওভার এড়িয়ে নিরাপদ স্থানে থামতে বলা হয়।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি ঘরের অবস্থা পর্যবেক্ষণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাসের গন্ধ পেলে দ্রুত বাইরে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈদ্যুতিক সমস্যার ক্ষেত্রে মেইন সুইচ বন্ধ করা প্রয়োজন। আগুনের ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিসের নম্বর হাতের কাছে রাখার গুরুত্বও তুলে ধরা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।