ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা ও স্বামী রাব্বি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৯:৪২:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা ও স্বামী রাব্বি গ্রেফতার ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা আক্তার (২০) এবং তার স্বামী জামাল সিকদার রাব্বি (২৫)–কে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার সকালে চরকয়া গ্রাম থেকে তাদের আটক করা হলে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন এলাকা থেকে নিখোঁজ রাব্বি হঠাৎ আয়েশাকে সঙ্গে নিয়ে নলছিটির বাড়িতে ফিরে আসেন এবং স্ত্রী পরিচয়ে পরিচয় করিয়ে দেন। তবে গ্রামে আসার কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে আয়েশাকে শনাক্ত করে, যিনি মোহাম্মদপুরের জোড়া খুন মামলার পলাতক আসামি ছিলেন। স্থানীয়দের ধারণা, তারা এলাকায় ঘুরতে নয়, বরং আত্মগোপনের উদ্দেশ্যে এসেছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। তার দাবি, বাসার কিছু স্বর্ণ ও মালামাল চুরি করে পালানোর সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে ধরে ফেলেন। একপর্যায়ে তিনি পুলিশে খবর দিতে গেলে ধারালো ছুরি দিয়ে আয়েশা তাকে আঘাত করেন। লায়লার চিৎকারে ড্রয়িংরুমে আসা তার মেয়ে নাফিসাকেও আয়েশা আঘাত করে হত্যা করে। এরপর ঘটনাস্থল থেকে স্কুলড্রেস পরে পালিয়ে যায় সে।

তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আয়েশার স্বামী রাব্বিও স্বীকার করেছেন যে পরিকল্পিত হত্যার উদ্দেশ্য নয়, ধরা পড়ার ভয় থেকে আয়েশা ওই হামলা চালায়। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং তার কন্যার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা হামলার নৃশংসতা স্পষ্ট করে।

মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রযুক্তিগত সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আয়েশার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। গত ৮ ডিসেম্বর শাহজাহান রোডের একটি বহুতল ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়া (১৫) হত্যা হন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।