ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

রাজশাহীর তানোরে সেমিডিপ নলকূপের গর্তে পড়ল ২ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১০:২১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১০:২১:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
রাজশাহীর তানোরে সেমিডিপ নলকূপের গর্তে পড়ল ২ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান ছবি-সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের সরু গর্তে পড়ে ৩৫ ফুট গভীরে আটকে গেছে দুই বছর বয়সী একটি শিশু। বুধবার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং পাশ থেকে মাটি খুঁড়ে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
 
ঘটনাটি ঘটে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে দুপুর সোয়া ১টার দিকে। শিশুটির নাম সাজিদ, তার বাড়ি ওই গ্রামেই। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিশুটির মা মাঠে ধানগাছের খড় সংগ্রহ করতে গেলে সাজিদ পাশে খেলতে খেলতে কাছাকাছি থাকা একটি সরু গর্তে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মাটির গভীরে ঢুকে পড়ে। এরপর স্থানীয়রা দ্রুত উদ্ধারচেষ্টা চালালেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
 
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জমিটির মালিক কছির উদ্দিন প্রায় এক বছর আগে সেখানে সেচ সুবিধার জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর উদ্যোগ নেন। সে সময় প্রায় ৩৫ ফুট পর্যন্ত বোরিং করা হলেও পানির সন্ধান না পাওয়ায় কাজটি অসম্পূর্ণ রেখে দেওয়া হয়। এরপর থেকে প্রায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের ওই গর্তটি খোলা অবস্থায় পড়ে ছিল, যা এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
খবর পেয়ে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। শিশুটির কাছে অক্সিজেন পৌঁছানোর জন্য পাইপ ব্যবহার করা হচ্ছে এবং গর্তের পাশে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছে।
 
রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করায় কিছু মাটি গর্তের ভেতরে পড়ে যায়, যা কাজে অতিরিক্ত ঝুঁকি তৈরি করেছে। ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে, তবে চারপাশে মানুষের কোলাহলের কারণে শিশুটির সাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো কাজ শেষ করতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।