ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মোহাম্মদপুরে বাসায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
মোহাম্মদপুরে বাসায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে ৪০ বছর বয়সী তরিকুল ইসলাম (রুপম) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।
 

পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টায় আজিজ মহল্লার ১৩/৮ নম্বর বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটে একটি ঘড়ির দোকানে কাজ করতেন। স্থানীয়রা জানান, দুপুরে তার সঙ্গে থাকা রুমের সদস্যরা বাসায় খাবারের জন্য গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দরজায় কয়েকবার নক করেও সাড়া না পাওয়া গেলে তারা বাড়ির অন্যান্য বাসিন্দাদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন তারা যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।
 

মরদেহের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল, “আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং আমি ঋণী।” ফ্ল্যাটের বাসিন্দা মো. আজম রহমতুল্লাহ শাফি জানান, দুপুর দেড়টার দিকে তিনি বাসায় এসে দরজায় ডাকাডাকি করেছিলেন, কিন্তু কেউ সাড়া দেননি। পরে আশেপাশের মানুষদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তিনি আরও জানান, রাতে তরিকুলের কান্নার আওয়াজ শুনতেন এবং মাঝে মাঝে ফোনে চিৎকার করার শব্দ আসত।
 

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।