ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মুলাদীতে সেতু উদ্বোধন ঘিরে উত্তেজনা; জনতার হামলায় অনুষ্ঠান পণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৯:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৭:১০:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
মুলাদীতে সেতু উদ্বোধন ঘিরে উত্তেজনা; জনতার হামলায় অনুষ্ঠান পণ্ড সংগৃহীত

বরিশালের মুলাদী উপজেলায় একটি সেতুর নামকরণ ও উদ্বোধনকে কেন্দ্র করে চলা উত্তেজনার জেরে শনিবার সকালেই অনুষ্ঠানে হামলা চালিয়ে তা পণ্ড করে দেয় স্থানীয় লোকজন। নাজিরপুর ইউনিয়নের নদীবেষ্টিত এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা ছিল। প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই ঘটনাটি ঘটে।
 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বেলা ১১টার দিকে প্রায় তিনশত মানুষ হঠাৎ ঢুকে বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রথমে সেতুর নামফলক ভাঙচুর করে। পরে প্যান্ডেলে ঢুকে চেয়ার-টেবিল তছনছ করা হয় এবং কার্পেট ছিঁড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয়নি বলে অভিযোগ রয়েছে। হামলার সময় জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন কাছাকাছিই অবস্থান করছিলেন।
 

সেতুটির নামকরণ নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছিল। স্থানীয়রা দুই বছর আগে সেতুটির নাম দিয়েছিলেন ‘সৌহার্দ্য সেতু’। তবে সম্প্রতি ‘৩৬ জুলাই সেতু’ নামে সরকারি তালিকাভুক্ত করায় এবং সংযোগ সড়ক সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও দ্রুত উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় ক্ষোভ বাড়ে। স্থানীয়দের দাবি, উপদেষ্টার ব্যক্তিগত সহকারী আয়মন হাসান রাহাত নিজ গ্রামের কারণে নাম পরিবর্তনের উদ্যোগে প্রভাব বিস্তার করেছেন।
 

এলাকাবাসীর আরেক অভিযোগ—২০১৪ সালে সেতু নির্মাণ শুরুর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হকসহ জমিদাতা ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়নি। এসব কারণেই তারা উদ্বোধন অনুষ্ঠান বন্ধের পক্ষে অবস্থান নেন এবং কয়েক দিন আগে জেলা প্রশাসককে এ বিষয়ে স্মারকলিপিও দেন।
 

উপদেষ্টা সজীব ভূঁইয়ার ব্যক্তিগত সহকারী রাহাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে আগের এক গণমাধ্যমে তিনি বলেছিলেন—‘সৌহার্দ্য সেতু’ নামটি মন্ত্রণালয়ে তালিকাভুক্ত না থাকায় সরকারি নিয়মে ‘৩৬ জুলাই সেতু’ নাম নির্ধারিত হয়েছে, এতে তার ব্যক্তিগত ভূমিকা নেই।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, হামলার সময় তিনি ও জেলা প্রশাসক অনুষ্ঠানস্থলে ছিলেন না। পরে জেলা প্রশাসকের দপ্তর থেকে ভার্চুয়ালি উপদেষ্টা সেতুটি উদ্বোধন করেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।