ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাজধানীতে ৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জীবনমান উন্নয়ন কর্মশালা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৭:০৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৭:০৮:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
রাজধানীতে ৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জীবনমান উন্নয়ন কর্মশালা ছবি-সংগৃহীত
রাজধানীতে রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও পেশাগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুক্রবার আফতাবনগরের আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে ৫০০ রিকশাচালক অংশ নেন, যেখানে তাদের আচরণ, স্বাস্থ্য, সঞ্চয়, সড়ক নিরাপত্তা ও কর্মজীবনের ইতিবাচক উন্নয়ন নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
 
 
দিনব্যাপী কর্মশালায় মানবিক আচরণ, পারিবারিক দায়িত্ববোধ, মাদক ও তামাকের ক্ষতি, স্বল্প আয়ে সংসার চালানো, সঞ্চয়ের কৌশল, ট্র্যাফিক আইন পালন ও ইসলামে হালাল উপার্জনের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। প্রধান প্রশিক্ষক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ রিকশাচালকদের নগরজীবনের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, সম্মান পেশায় নয়, মানুষের চিন্তা-চেতনা ও নৈতিকতার ভিত্তিতে নির্ধারিত হয়। তিনি সততা, দায়িত্বশীলতা ও পরিবারের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন।
 
 
ইসলামে শ্রমের মর্যাদা নিয়ে বক্তব্য দেন খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেন, কষ্টের উপার্জনে যে প্রশান্তি ও বরকত আছে, তা অনৈতিক আয়ের মাধ্যমে পাওয়া যায় না। এ ছাড়া রিকশাচালকদের শারীরিক ঝুঁকি ও তা কমানোর উপায় নিয়ে আলোচনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন, আর স্বল্প আয়ে সঞ্চয় ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বাস্তব পরামর্শ দেন প্রকৌশলী সাব্বির আহম্মেদ।
 
 
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্র্যাফিক আইন বিষয়ে আলোকপাত করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান এবং বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান। কর্মশালায় অংশ নিয়ে অনেক রিকশাচালক আবেগাপ্লুত হয়ে জানান, তাদের প্রতি এমন সম্মানজনক আয়োজন সাধারণত খুব কমই হয় এবং এই অভিজ্ঞতা তাদের পেশাগত আত্মমর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে।
 
 
অর্ধ-দিবসীয় এই কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রত্যেক রিকশাচালককে একটি টি-শার্ট ও উন্নতমানের শীতের হুডি উপহার দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।