ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বাঁকখালী নদী তীরের সীমানা নির্ধারণ ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধে বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৩১:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বাঁকখালী নদী তীরের সীমানা নির্ধারণ ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধে বিক্ষোভ ছবি: সংগৃহীত

কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে নদী বন্দরের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিনভর সড়ক অবরোধ, টায়ারে আগুন দেওয়া ও গাছ ফেলে বিক্ষোভ করেন জমির মালিক দাবি করা বাসিন্দারা। তবে এখনো সীমানা চিহ্নিতকরণের কাজ শুরু হয়নি; বিআইডব্লিউটিএ জানিয়েছে, শনিবার থেকে উদ্ধার হওয়া ৬৩ একর নদী বন্দরের জমিতে পিলার স্থাপনের কার্যক্রম শুরু হবে।
 

বাঁকখালী নদীকে কেন্দ্র করে কক্সবাজার নদী বন্দরের আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে দ্রুত পরিবর্তন এসেছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিআইডব্লিউটিএ চলতি বছরের ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে নদী বন্দরের প্রায় ৬৩ একর জমি অবৈধ দখলমুক্ত করে। সেই জমি পুনরায় দখল ঠেকাতে স্থায়ী সীমানা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
 

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ২০১৯ সালের যৌথ জরিপ ম্যাপ অনুযায়ী কস্তুরাঘাট এলাকায় টেকসই সীমানা পিলার স্থাপন, সাইনবোর্ড বসানো ও কাঁটাতারের বেড়া নির্মাণ—এ তিনটি কাজ ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রয়োজনীয় জনবল চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।
 

তবে কার্যক্রম শুরুর আগেই কস্তুরাঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। সকাল থেকে নারী-পুরুষ সড়ক অবরোধ করে, টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, বিআইডব্লিউটিএ ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক সীমানা নির্ধারণ করতে যাচ্ছে এবং আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করা হচ্ছে।
 

বিক্ষোভে অংশ নেওয়া পারুল নামে এক নারী বলেন, তারা আদালতের আশ্রয় নিয়েছেন এবং সেখানে কোনো স্থাপনা না করার আদেশ রয়েছে। অথচ কর্তৃপক্ষ সেখানে পিলার ও কাঁটাতার বসাতে চাইছে, যা তারা মেনে নেবেন না। আরেক বিক্ষোভকারী সারা খাতুন বলেন, কষ্টার্জিত জমিতে বসতভিটার সুযোগ না পাওয়ায় তারা চরম হতাশ।
 

স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ অভিযোগ করেন, আদালতের আদেশ মানা হচ্ছে না এবং যথাযথ কাগজপত্র যাচাই ছাড়াই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
 

এদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ অভিযোগগুলো অস্বীকার করেছে। কক্সবাজার (কস্তুরাঘাট) নদী বন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, বৃহস্পতিবার যারা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেছে, তাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই এবং বিষয়টি নিয়ে গোয়েন্দা সংস্থাগুলো যাচাই-বাছাই করছে। তিনি আরও বলেন, বর্তমানে কোনো উচ্ছেদ অভিযান চলছে না; শুধু সেপ্টেম্বর মাসে উদ্ধার হওয়া অংশে সীমানা পিলার বসানো হবে, যাতে ভবিষ্যতে পুনরায় অবৈধ দখলের চেষ্টা না হয়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।