ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও অচলাবস্থা, আট মাসেও অগ্রগতি নেই মিয়ানমারের সঙ্গে আলোচনায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:৩২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:৩২:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও অচলাবস্থা, আট মাসেও অগ্রগতি নেই মিয়ানমারের সঙ্গে আলোচনায় ছবি সংগৃহীত

সাত বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরাতে বিভিন্ন পরিকল্পনা নিলেও তাতে কার্যত কোনো অগ্রগতি হয়নি। সরকারি পর্যায়ে উদ্যোগ, আন্তর্জাতিক আলোচনার তৎপরতা এবং জাতিসংঘের উচ্চপর্যায়ের পরিদর্শন—কোনোটিই মিয়ানমারকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকরভাবে এগিয়ে আনতে সক্ষম হয়নি। বিশেষ করে গত মার্চে জাতিসংঘ মহাসচিব কক্সবাজার ক্যাম্প ঘুরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় আট মাস পার হলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে সাত দফা প্রস্তাব উত্থাপন করে। বিভিন্ন দেশ ও সংস্থা সহায়তার আশ্বাস দিলেও মিয়ানমার সেই প্রস্তাবগুলো পুরোপুরি নাকচ করে দেয়। ঢাকায় রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হওয়া সত্ত্বেও প্রত্যাবাসন কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসেনি। অন্তর্বর্তী সরকার বলছে, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আরও জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা জোরদারে বাংলাদেশ এক ধরনের কূটনৈতিক ক্যাম্পেইনও পরিচালনা করেছে। কিন্তু মিয়ানমার তৃতীয় কোনো দেশে রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব দিলেও পরে তা প্রত্যাহার করে। একইভাবে মিয়ানমার জাতিসংঘের প্রতিনিধিদের রাখাইন রাজ্য পরিদর্শনেও সম্মতি দেয়নি, ফলে পরিস্থিতি যাচাইয়ের সুযোগও বাধাগ্রস্ত হয়েছে।

রোহিঙ্গা সংকটে প্রতিবেশী দেশ ভারত ও চীনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তাদের মতে, আঞ্চলিক শক্তিগুলোর কার্যকর সহযোগিতা ছাড়া মিয়ানমারের ওপর বাস্তব চাপ সৃষ্টি সম্ভব নয়। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ প্রত্যাবাসন দ্রুত শুরু করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোকে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে মিয়ানমারের বিলম্ব ও অনীহাই এ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম ইতিবাচক পরিবর্তন আনলেও সংকটের টেকসই সমাধান কেবল নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব। আর সেই পথ অবশেষে মিয়ানমারই খুলে দিতে হবে। তার মতে, জাতিসংঘের আরও শক্তিশালী ও ধারাবাহিক ভূমিকা এখন জরুরি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।