ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রংপুরে সমাবেশ থেকে ফেরার পথে পিকআপ উল্টে প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৯:৫০:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
রংপুরে সমাবেশ থেকে ফেরার পথে পিকআপ উল্টে প্রাণহানি ছবি সংগৃহীত

রংপুরে আট-দলীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ উপজেলার মাদারহাট এলাকায় পিকআপ ভ্যান উল্টে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার রাতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
 

নিহতের নাম ফারুক মৌলভী (৪৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পাবনাপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং মো. বাবুর ছেলে। আট-দলীয় বিভাগীয় সমাবেশে অংশ নিতে তিনি সেদিন রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়েছিলেন।
 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সমাবেশ শেষে ফারুক মৌলভীসহ কয়েকজন একই পিকআপ ভ্যানে গাইবান্ধার উদ্দেশে রওনা হন। পীরগঞ্জের মাদারহাট এলাকায় পৌঁছালে গাড়ির টায়ার বিস্ফোরিত হয় এবং চালকের নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। আহত আটজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন।
 

ওসি (তদন্ত) নাহিদ ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।