ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:৫৩:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬ বার পঠিত
মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পর ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ দাফন করা হয়েছে। তবে জানাজায় এলাকাবাসী বা আত্মীয়স্বজনের উপস্থিতি ছিল না বললেই চলে।
 
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে পুলিশি পাহারায় কড়ইবাড়ি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
 
পরে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে বাঙ্গরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল মালিক জানান, শুক্রবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, কড়ইবাড়ি গ্রামের সবির আহমেদ (৪৮) ও নাজিম উদ্দীন বাবুল (৫৬)।
 
বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তারকে (৩২) পিটিয়ে হত্যা করে। রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫) গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।