ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ভূমিকম্পে মেট্রোরেলে কোনো স্থানচ্যুতি হয়নি: নিশ্চিত করলেন ডিএমটিসিএল এমডি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০৩:৫৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০৩:৫৫:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
ভূমিকম্পে মেট্রোরেলে কোনো স্থানচ্যুতি হয়নি: নিশ্চিত করলেন ডিএমটিসিএল এমডি সংগৃহীত ছবি

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ভৌত সরণ বা কাঠামোগত স্থানচ্যুতি হয়নি বলে নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় সংস্থাটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
 

তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং কোনো ধরনের অস্বাভাবিকতা ঘটলে প্রথমেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ভূমিকম্পের পর প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পুরো মেট্রোরেল কাঠামো পরিদর্শন করা হয়, যার সঙ্গে কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। নিয়ম অনুযায়ী যাত্রী সেবা শুরুর আগে টেস্ট রান পরিচালনা করা হয়, এবং সেদিন দুইদিক থেকে দুটি ট্রেন চালিয়ে পরীক্ষামূলকভাবে কাঠামো যাচাই করা হয়। ফার্মগেট ও বিজয় সরণি এলাকার বিয়ারিং প্যাডও শারীরিকভাবে পরীক্ষা করা হয়, যার কারণে সেবা চালু হতে ২৭ মিনিট দেরি হয়।
 

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেট্রোরেল ভেঙে পড়ার বিভিন্ন পোস্ট প্রসঙ্গে ফারুক আহমেদ জানান, এসব ভিজ্যুয়ালের অনেকই এআই তৈরির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমরা পুরো স্ট্রাকচার পরীক্ষা করেছি। কোথাও কোনো স্থানচ্যুতি পাইনি। শুধু একটি দেয়ালে হালকা ফাটল, দুটি টাইলস খসে পড়া এবং সিলিং থেকে দুটি প্যাড খুলে যাওয়ার ঘটনা ঘটেছে, যা বড় ধরনের ঝুঁকি নয়।’
 

তিনি আরও বলেন, ভূমিকম্পে অনেক বাসা-বাড়ির দেয়ালেও ফাটল ধরেছে, তাই হালকা ক্ষতি সবসময় বড় কোনো কাঠামোগত সমস্যার ইঙ্গিত বহন করে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।