বরিশালে কোটি টাকার চোরাই কয়লাসহ জাহাজ আটক
- আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৭:৩৪:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৭:৩৪:২০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
বরিশালে কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার ভেসেলসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় বরিশালের কোতোয়ালি থানাধীন চরমোনাই আনন্দ ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। অভিযান চলাকালে সেখানে সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাই কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।