ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাসে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, র‍্যাব অভিযান জোরদার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:৪৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৪৫:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ মাসে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, র‍্যাব অভিযান জোরদার ছবি সংগৃহীত

সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়ায় গত ১৫ মাসে র‌্যাব-৯ বিপুল পরিমাণ দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ৫ আগস্ট থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযানে র‌্যাব-৯ মোট ২৫টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩,৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, ৭টি এয়ারগান এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি জব্দ করেছে।

চলতি মাসের শুরু থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি শটগান, ৮টি এয়ারগান, ৭ রাউন্ড গুলি, ১,১২৫টি সিসা পেলেট ও ১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বিশেষভাবে ২০-২৬ নভেম্বরের মধ্যে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ১২ বোর শটগান, ১টি সাউন্ড গ্রেনেড, ৬টি দেশি-বিদেশি এয়ারগান এবং ৭২০ রাউন্ড এয়ারগানের গুলি। এসব অভিযানে সিলেট জেলায় কাউকে আটক করা না গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে আটক করা হয়েছে।

অভিযানগুলোতে বিভিন্ন স্থানের ঝোপঝাড়, কাঠবাগান এবং পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্য অভিযানগুলো হলো:

   > ২০ নভেম্বর: বিয়ানীবাজার জলডোপ কালিবহর এলাকা – ১২ বোর শটগান

   > ২২ নভেম্বর: গোলাপগঞ্জ রণকেলি নুরুপাড়া – ২টি এয়ারগান ও ৬০ রাউন্ড গুলি

   > ২৪ নভেম্বর: বিয়ানীবাজার আলীনগর – ১টি এয়ারগান; ছোটদেশ – ২টি এয়ারগান ও ১২৫ রাউন্ড গুলি

   >  ২৫ নভেম্বর: দক্ষিণ সুরমা মোল্লারগাঁও খিদিরপুর – ১টি সাউন্ড গ্রেনেড

   > ২৬ নভেম্বর: কুড়ারবাজার – ৫৩৫ রাউন্ড গুলি ও ১টি এয়ারগান

​কে এম শহিদুল ইসলাম সোহাগ সংবাদে বলেন, “উদ্ধার হওয়া সব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধার অব্যাহত থাকবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।