ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মেট্রোরেলে ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:৩০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:৩০:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
মেট্রোরেলে ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার ছবি সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে এমআরটি পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে সন্দেহজনক আচরণের জন্য তল্লাশি চালিয়ে এক নারী ও এক পুরুষের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাহবুব হাওলাদার ও সুমি আক্তার। স্টেশনে দায়িত্ব পালন করা পুলিশের সদস্যরা জানান, বড় ব্যাগ বহনকারী দুজনকে থামিয়ে ব্যাগ পরীক্ষা করা হলে গাঁজার প্যাকেট পাওয়া যায়।
 

এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস) মো. আবু আশরাফ সিদ্দিকী বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা মেট্রোরেল ব্যবহার করে মতিঝিলে নামার পরিকল্পনা করেছিল। এর আগে আরও দুবার একইভাবে মেট্রোরেলে মাদক পরিবহনের কথাও স্বীকার করেছে তারা।
 

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, গ্রেফতার দুইজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।