ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশি পাইলটদের প্রথমবারের মতো পাকিস্তানে উচ্চমানের যুদ্ধবিমান প্রশিক্ষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১২:৪৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০১:১৮:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
বাংলাদেশি পাইলটদের প্রথমবারের মতো পাকিস্তানে উচ্চমানের যুদ্ধবিমান প্রশিক্ষণ ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ও টেকনিক্যাল স্টাফরা ১৯৭১ সালের পর প্রথমবার পাকিস্তানে উন্নত যুদ্ধবিমান প্রশিক্ষণ গ্রহণ করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ফাইটার কনভার্শন, এরিয়াল ট্যাকটিকস ও বিমান রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে, যা সামরিক সক্ষমতা ও যুদ্ধ-প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করবে।
 
দুবাইয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দু প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে নীতিগত সম্মতিতে পৌঁছান। ইসলামাবাদের সরকারি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ মডিউল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি অর্থবছরের মধ্যেই প্রথম ব্যাচের বাংলাদেশি পাইলটরা পাকিস্তানের প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিতে পারবে।
 
বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ বাংলাদেশের বিমানবাহিনীর সামগ্রিক যুদ্ধদক্ষতা ও আকাশসীমা রক্ষায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক ব্যাচের সফল প্রশিক্ষণ শেষ হলে ভবিষ্যতে আরও বিস্তৃত ফ্লাইট অপারেশন ও কৌশলগত পরিকল্পনার সুযোগ তৈরি হবে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।