ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩ ঘণ্টা অচল ট্রেন চলাচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১১:৩১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১১:৩১:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
৪৭তম বিসিএসের সময় পরিবর্তনের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩ ঘণ্টা অচল ট্রেন চলাচল ছবি সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরীক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের আন্দোলনের কারণে ঢাকা–ময়মনসিংহ রুটে প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় এলাকায় শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ময়মনসিংহসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকে যায়। রাত ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে পুনরায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে আগের আন্দোলন করা হয়েছিল, কিন্তু বর্তমান বিসিএস পরীক্ষার সময় নির্ধারণে নতুন বৈষম্য তৈরি হয়েছে। তিনি দাবি করেন, পূর্বের বিসিএসগুলোয় লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার নতুন ব্যাচের জন্য মাত্র দুই মাস সময় নির্ধারণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক। অনশনরত পরীক্ষার্থীদের দাবি পিএসসি গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
 

আরেক শিক্ষার্থী রাকিবুল হাসান সজীব বলেন, তাদের দাবি অযৌক্তিক নয়, বরং জাতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্য রেখেই আন্দোলন চলছে। পিএসসি সময়সূচি পরিবর্তন না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে সতর্ক করেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।