ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কোটা সংস্কারে অনড় আন্দোলনকারীরা: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অনির্দিষ্টকালের শাটডাউনের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ১০:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৫ ১০:০৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
কোটা সংস্কারে অনড় আন্দোলনকারীরা: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অনির্দিষ্টকালের শাটডাউনের হুঁশিয়ারি ছবি সংগৃহীত

কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা আগামী সোমবার থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের বনরুপায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানিয়ে দেন, দাবি পূরণে গড়িমসি হলে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে বাধ্য করার জন্যও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে জেলা পরিষদের অধীন প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা কাঠামো বজায় রাখা হয়েছে, যা মেধাবী প্রার্থীদের বঞ্চিত করছে। তারা সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং স্বচ্ছ নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবি পুনর্ব্যক্ত করেন।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে—জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারণ, কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও সংরক্ষণে কঠোর তদারকি, জেলা প্রশাসনের মাধ্যমে খাতা মূল্যায়ন, নিয়োগের আগে উপজেলা-ভিত্তিক কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ, ফল প্রকাশের সময় প্রার্থীদের রোল, নাম ও ঠিকানা বাধ্যতামূলকভাবে জানানো এবং বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠীর তালিকা পৃথকভাবে প্রকাশ। পাশাপাশি, ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি যথাযথভাবে মানা হচ্ছে কি না—সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যারও দাবি জানান তারা।

এর আগে সহকারী শিক্ষক নিয়োগে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে রাঙ্গামাটিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিল বিভিন্ন শিক্ষার্থী ও নাগরিক সংগঠন। নতুন করে শাটডাউনের ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে স্থানীয়রা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।