ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নরসিংদীতে ধারাবাহিক কম্পন: বড় ভূমিকম্পের আশঙ্কা সতর্ক করলেন বুয়েট অধ্যাপক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৯:৩১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:০২:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
নরসিংদীতে ধারাবাহিক কম্পন: বড় ভূমিকম্পের আশঙ্কা সতর্ক করলেন বুয়েট অধ্যাপক ছবি: সংগৃহীত
একই এলাকায় ধারাবাহিক ভূকম্পন বড় ভূমিকম্পের পূর্বসংকেত হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। শনিবার রাতে তিনি জানান, নরসিংদী ও পার্শ্ববর্তী অঞ্চলে দুই দিনের ব্যবধানে একাধিক কম্পন উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
 
অধ্যাপক মেহেদী আহমেদের ভাষ্য, একই স্থানে বারবার ভূকম্পন হলে বড় ধরনের কম্পনের সম্ভাবনা তৈরি হয়। তিনি বলেন, পরিস্থিতি বুঝতে আগামী চার থেকে পাঁচ দিন বিশেষভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। সেই সময়েই বোঝা যাবে ঝুঁকির মাত্রা কোনদিকে যাচ্ছে।
 
গত শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদীর মাধবদী কেন্দ্র করে কম্পন অনুভূত হয়, যাতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু ঘটে। এর পর শনিবার সকালে ৩.৩ মাত্রার আরেকটি কম্পন নরসিংদীর পলাশ এলাকা থেকে অনুভূত হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আরও একবার ভূকম্পন হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়, মাত্রা ৩.৭। তবে ইউএসজিএস মাত্রা ৪.৩ বলে জানিয়েছে, যার উৎস নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
 
বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, গত দুই দিনে সংঘটিত তিনটি ভূকম্পনের সবকটির উৎস নরসিংদী অঞ্চল। একই স্থানে পুনঃপুন কম্পন বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়—এমন আশঙ্কাই তুলে ধরছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।