ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

রাজধানীতে ভূমিকম্প আতঙ্কে আহত ৬৬ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৮:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
রাজধানীতে ভূমিকম্প আতঙ্কে আহত ৬৬ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছবি সংগৃহীত

রাজধানীতে ভূমিকম্পের পর আতঙ্কে দৌড়াদৌড়ি, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে ভারী বস্তু চাপা পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পর্যন্ত হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
 

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে সরেজমিনে দেখা যায়, নতুন বাজার বেড়াইতের তানজিমা ফেরদৌস ভূমিকম্পের সময় মাথা ঘুরে পড়ে কোমরে গুরুতর আঘাত পান এবং তার একটি হাত ভেঙে যায়। কালাচাঁদপুরের ৫০ বছর বয়সী এক ব্যক্তি দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে কোমরের হাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন। আব্দুল্লাপুরের ইয়াসিন আরাফাত জানান, অফিসে কাজের সময় ভূমিকম্পে একটি আলমারি পড়ে তার ডান হাত ভেঙে যায়। মিরপুর ৬-এর মনিম হোসেনও দৌড়াতে গিয়ে সিঁড়িতে পড়ে গিয়ে বাম পা ভেঙে হাসপাতালের শয্যাশায়ী।
 

মোহাম্মদপুর, হাজারীবাগ, বসুন্ধরা, রামপুরা, ধানমন্ডি, হাতিরঝিল, পুরান ঢাকা—বিভিন্ন এলাকা থেকে আরও অনেক আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। পঙ্গু হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লক্ষ্মী রানী দাস জানান, দুপুর ৩টা ৫ মিনিট পর্যন্ত ভূমিকম্প–আতঙ্কজনিত দুর্ঘটনায় ৬৬ জন রোগী চিকিৎসা নিয়েছে। বেশিরভাগের হাত-পা ভাঙা, কাঁধ বা কোমরের জোড়া সরে যাওয়া এবং অন্যান্য অস্থিজনিত ইনজুরি রয়েছে।
 

জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. কেনান জানান, দুপুরের পর থেকে প্রায় ৭০ জন রোগী জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে ১৫ জনকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসক, নার্স ও ওয়ার্ড মাস্টার বাড়ানো হয়েছে। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত।’


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।