ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তারিক সিদ্দিকের শতকোটি টাকার সম্পদ জব্দ, বিদেশি সম্পদের খোঁজে দুদক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৮:০১:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
তারিক সিদ্দিকের শতকোটি টাকার সম্পদ জব্দ, বিদেশি সম্পদের খোঁজে দুদক ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক প্লট-ফ্ল্যাট, গাজীপুরে বিশাল বাগানবাড়ি, অর্ধশত বিঘা জমিসহ বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরইমধ্যে প্রায় শতকোটি টাকার সম্পদ জব্দ করেছে সংস্থাটি। এখন বিদেশে থাকা সম্পদ ও ব্যাংক লেনদেনের তথ্য অনুসন্ধানে ব্যস্ত রয়েছে তদন্ত দল।
 
দুদকের অনুসন্ধানে জানা গেছে, গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় তারিক সিদ্দিকের ‘বাগানবিলাস’ নামের একটি বিলাসবহুল বাগানবাড়ি রয়েছে। ফাওকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবনসহ বড় সম্পত্তি গড়ে তুলেছেন তিনি।
 
রাজধানীর বারিধারা আবাসিক এলাকার পার্ক ভ্যালিতে একটি ফ্ল্যাট, ডিওএইচএসে সাততলা বাড়ি, বসুন্ধরায় দেড়শ কোটি টাকার বেশি মূল্যের তিনটি প্লট এবং গাজীপুর-নারায়ণগঞ্জে অর্ধশত বিঘা জমিসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সম্পদের হদিস মিলেছে। এখন বিদেশে থাকা সম্পদ এবং ব্যাংক লেনদেনের নথিপত্র যাচাই করছে দুদক।
 
দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, “বৈধ উৎস না থাকায় তারিক সিদ্দিকের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে দুদককে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।