ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ককটেল বা অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:৫৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:৫৬:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ককটেল বা অগ্নিসন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

রাজধানীতে নাশকতা বা সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর সতর্কতা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেছেন, কেউ যদি ককটেল বিস্ফোরণ ঘটায় বা গণপরিবহনে আগুন দেওয়ার চেষ্টা করে, পুলিশ আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
 

সাজ্জাত আলী বলেন, নাগরিকদের সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য এই সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা সার্বক্ষণিক কাজ করবে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে নতুন মাত্রা যোগ হবে বলেও জানান তিনি।
 

সম্প্রতি থানার সামনে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে ককটেল হামলায় আহত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের হামলায় পুলিশের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের উপর হামলা বা অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।