ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

৬০০ কোটি টাকার এনজিও কেলেঙ্কারি: গ্রেপ্তার ‘বন্ধু মিতালী ফাউন্ডেশনের’ পরিচালক তনু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:৫৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:৫৩:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
৬০০ কোটি টাকার এনজিও কেলেঙ্কারি: গ্রেপ্তার ‘বন্ধু মিতালী ফাউন্ডেশনের’ পরিচালক তনু ছবি: সংগৃহীত
বেশি মুনাফার লোভ দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানের পরিচালক মো. নাজিম উদ্দিন তনু (৩৭)–কে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সঞ্চয়, মাসিক ডিপিএস ও আমানতের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করলেও প্রতিশ্রুত লভ্যাংশ বা মূলধন ফেরত দিচ্ছিল না।
 
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকাভিত্তিক এ এনজিওটি প্রতি এক লাখ টাকার বিপরীতে দুই হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিত। শুরুতে কিছু গ্রাহককে মুনাফা দিয়ে বিশ্বাস স্থাপন করলেও পরে ব্যাপক প্রচারণায় দরিদ্র জনগোষ্ঠীসহ শত শত মানুষকে বিনিয়োগে আকৃষ্ট করা হয়। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ শুরু করে।
 
মামলার এক বাদীর অভিযোগ অনুযায়ী, তার ব্যক্তিগত আমানত ছিল ২০ লাখ টাকা, আর মোট গ্রাহকের আমানত প্রায় ১৫০ কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৮০০-র বেশি গ্রাহক প্রায় ৬০০ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন।
 
২০২৪ সালের আগস্ট থেকে প্রতিষ্ঠানটির লেনদেনে অসচ্ছতা ধরা পড়ে। গ্রাহকরা টাকা না পেয়ে তনুর কাছে গেলে তিনি সময় নেন। নভেম্বরে ভুক্তভোগীরা পুনরায় টাকা চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। এরপর নওগাঁ সদর থানায় মামলা হয় এবং সিআইডি এখন পর্যন্ত তনুসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার আর্থিক প্রবাহ, লেনদেন ও জড়িতদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।