ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তা’মীরুল মিল্লাত মাদরাসার ৩ শিক্ষক বহিষ্কার
- আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৩:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৯:০২:৪২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬২ বার পঠিত
ছবি সংগৃহীত
চার দফা দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে হামলার অভিযোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাসের তিন শিক্ষককে বহিষ্কার করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এ সিদ্ধান্ত নিলেও বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার দুপুরে।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন:
-
সহকারী অধ্যাপক আতিকুর রহমান
-
প্রভাষক সিবগাতুল্লাহ
-
সহকারী শিক্ষক কামরুল ইসলাম
আলিম দ্বিতীয় বর্ষের মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি বাতিল, ছাত্রকল্যাণ তহবিল থেকে সহায়তা এবং স্কলারশিপ কার্যকরসহ চার দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হন।
দাবি উপেক্ষিত হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মাঠে বিক্ষোভ করেন। প্রশাসনের কোনো সাড়া না পেয়ে তারা প্রধান ফটক ভেঙে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন, ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ অনুরোধ করলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসে।
ক্যাম্পাসে ফেরার পর উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন— কয়েকজন শিক্ষক তাদের ওপর চড়াও হয়ে মারধর করেন, এতে কয়েকজন আহত হন। টাকসুর (তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদ) দায়িত্বশীলদের ওপরও হামলার অভিযোগ রয়েছে।
ঘটনার পর প্রশাসন সংশ্লিষ্ট তিন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।