ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করল পাউবো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:৪৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:৪৮:২১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম, কাজ বন্ধ করল পাউবো সংগৃহীত ছবি
 

বরগুনার আমতলী উপজেলার উত্তর সোনাখালী এলাকায় তাফালবাড়িয়া নদীর ভাঙনরোধে জিও ব্যাগ তৈরির কাজে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সরেজমিন অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
 

দীর্ঘ তিন দশক ধরে নদীভাঙনের কারণে উত্তরের সোনাখালী এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষা ও জোয়ারের পানি বাড়লে প্রায় ১০ হাজার মানুষ বন্যা ও ক্ষয়ক্ষতির মুখে পড়েন। ২০২২ সালে জিও ব্যাগ ফেলে ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আনা হলেও ঠিকাদারি অনিয়মের কারণে দুই বছরের মধ্যেই সেসব ব্যাগ সরে গিয়ে আবার ভাঙন দেখা দেয়।
 

চলতি বছরের জুনে জরুরি ভিত্তিতে ১২০ মিটার এলাকায় নতুন জিও ব্যাগ স্থাপনের কাজ দেওয়া হয় ঠিকাদার মনিরুজ্জামান টিটুর কাছে। তবে কাজ শুরুর পরই ব্যাগের মান, সিমেন্টের পরিমাণ এবং বালু ব্যবহারে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠতে থাকে।
 

স্থানীয়রা জানান, প্রাক্কলন অনুযায়ী ১ হাজার ৮৯৫টি জিও ব্যাগ তৈরির কথা থাকলেও এখন পর্যন্ত ৪৯৫টি ব্যাগ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৩৮টি ব্যাগে কোনো সিমেন্টই ব্যবহার করা হয়নি, আর বাকি ব্যাগগুলোতেও প্রয়োজনের তুলনায় কম পরিমাণ সিমেন্ট দেওয়া হয়েছে। যেখানে ছয় ফারা বালুর সঙ্গে এক বস্তা সিমেন্ট মেশানোর কথা, সেখানে এক বস্তা সিমেন্ট দিয়ে বানানো হচ্ছে ১৫টি ব্যাগ। চুক্তি অনুযায়ী পাইলিং করার কথা থাকলেও নিম্নমানের ড্রাম সিট ও গাছের গুঁড়ি ব্যবহার করেও দায়সারা কাজ করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এছাড়া ভাঙনস্থল নদী থেকেই বালু উত্তোলন করায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
 

ইউনুস হাওলাদার নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “৪৯৫টি ব্যাগের ১৩৮টিতে কোনো সিমেন্ট নেই। বাকি ব্যাগগুলোতেও নিয়ম মানা হয়নি। কাজের মান খুবই খারাপ।”

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর জানান, অভিযোগের পর পাউবো কর্মকর্তারা এসে অনিয়ম দেখে কাজ বন্ধ করে দেন।

 

ঠিকাদার মনিরুজ্জামান টিটু জানান, “পানি উন্নয়ন বোর্ড কাজ বন্ধ করেছে। সঠিকভাবে তদারকি না করার কারণে এমন অনিয়ম হতে পারে।”
 

পাউবোর উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অনিয়ম নিশ্চিত হওয়ায় কাজ বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান জানান, তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় নির্মাণকাজ স্থগিত এবং সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।