ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চানখারপুলে হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে স্বস্তি, দ্রুত রায় কার্যকর চান স্থানীয়রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:৩১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:৩১:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
চানখারপুলে হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডে স্বস্তি, দ্রুত রায় কার্যকর চান স্থানীয়রা ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে রাজধানীর চানখারপুল এলাকার বাসিন্দারা। তাদের দাবি, ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করা উচিত, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পায় এবং দেশ আরেকটি নৃশংসতার পুনরাবৃত্তি না দেখে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট এই এলাকাজুড়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের স্মৃতি এখনও তাদের মনে তাজা। সেদিন সরু গলি ও আশেপাশের সড়কে গুলি করে ছয়জনকে হত্যা করা হয়, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ঘটনার পাশাপাশি আরও তিনটি নির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনাকে ‘নির্দেশদাতা’ হিসেবে দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দেয়।

রায়ের পর অনেক বাসিন্দা স্মৃতি চারণ করতে গিয়ে যমুনা টেলিভিশনকে বলেন, সেই দিনের ভয়াবহতা তারা কখনো ভুলতে পারেন না। তাদের মতে, এমন ঘটনা আর ঘটতে না দিতে হলে রাষ্ট্রীয় কাঠামো ও প্রশাসনের সংস্কার জরুরি।

এর আগের বছর, ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের সময় চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়। এতে বহু হতাহত হয় এবং শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। স্থানীয়দের দাবি, সেদিনের টানা সহিংসতার দায় নিরূপণ এবং বিচার নিশ্চিত করতেই বর্তমান রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।