ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

কারওয়ান বাজারে চলন্ত গাড়ি থেকে দুই ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে নেই হতাহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:২২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:২২:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
কারওয়ান বাজারে চলন্ত গাড়ি থেকে দুই ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে নেই হতাহত ছবি সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে চলন্ত একটি গাড়ি থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্ক ফোয়ারার পাশে পৌঁছানোর পর দ্রুতগতির একটি গাড়ি থেকে পরপর দুটি ককটেল ছোড়া হয়। বিস্ফোরণের পর গাড়িটি মুহূর্তেই কলাবাগানের দিকে চলে যায়।

ঘটনাটি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং উৎস অনুসন্ধানে কাজ চলছে বলে তিনি জানান।

এদিকে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণাকে সামনে রেখে গত সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বাড়ছে। আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর ১০ নভেম্বর থেকে রাজধানী ও বিভিন্ন জেলায় বাস, ট্রেনসহ গণপরিবহনে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। রায় ঘোষণার আগের রাতে কারওয়ান বাজারে এই বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।