ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

গাজীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য এড়ালো বড় দুর্ঘটনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৩২:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১২:৫৯:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
গাজীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য এড়ালো বড় দুর্ঘটনা সংগৃহীত ছবি
 

গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে গেলে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়। শনিবার রাত পৌনে ৮টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বাসে থাকা প্রায় দশজন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি। মুহূর্তেই আগুন বাসটির বেশির ভাগ অংশ পুড়িয়ে দেয়।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির ইঞ্জিনের দিক থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। চালক গাড়ি থামাতেই যাত্রীরা দ্রুত বের হয়ে নিরাপদ দূরত্বে সরে যান। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত। তিনি জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল এবং হারিকেন এলাকায় পৌঁছাতেই আগুন দেখা দেয়। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হয়েছে, আর ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
 

স্থানীয়রা জানান, ব্যস্ত এলাকায় আকস্মিক আগুন লাগায় লোকজনের মাঝে আতঙ্ক তৈরি হয়। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।