ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:০৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:১৪:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি সংগৃহীত

ঝিনাইদহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে রাতের মধ্যে শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন—মিরাজ হোসেন (২২) ও রফিক রেজা (৩৮)।
 

দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজারসংলগ্ন আসাননগর এলাকায় বাসচাপায় মিরাজ হোসেন ঘটনাস্থলেই মারা যান। তিনি হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে এবং একটি প্রাইভেট কোম্পানির মার্কেটিং অফিসার ছিলেন। পুলিশ জানায়, শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ ফেরার পথে একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি নিহত হন। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, “ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

একই রাতে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় ঘটে আরেকটি দুর্ঘটনা। এতে নিহত হন রফিক রেজা, যিনি শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে ও মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা নুরুজ্জামান নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
 

পুলিশ জানায়, রফিক রেজা ও নুরুজ্জামান মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে ফিরছিলেন। পথে রাস্তার ওপর রাখা বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা আহত নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
 

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, দুর্ঘটনাজনিত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। নিহতদের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।