ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দেশে ক্যান্সারের ওষুধে বিপ্লব: ৪০ হাজার টাকার ইনজেকশন এখন ৪ হাজারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৯:৫২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৩২:৪৫ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৫৭ বার পঠিত
দেশে ক্যান্সারের ওষুধে বিপ্লব: ৪০ হাজার টাকার ইনজেকশন এখন ৪ হাজারে ছবি: সংগৃহীত
বাংলাদেশে ক্যান্সারের ওষুধ এখন আগের তুলনায় কয়েকগুণ সাশ্রয়ী। আগে যেসব ইনজেকশন ও ক্যান্সার কেয়ার ড্রাগ ৪০–৬০ হাজার টাকায় বিক্রি হতো, এখন দেশীয় উৎপাদনের কারণে তা মাত্র ৪–৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর এই সক্ষমতা শুধু চিকিৎসা খরচ কমায়নি, বরং ক্যান্সার চিকিৎসায় বিদেশ নির্ভরতা থেকেও দেশকে মুক্ত করেছে।
একসময় ক্যান্সারের চিকিৎসা ছিল ধনীদের সাধ্যের মধ্যে সীমাবদ্ধ। বিদেশি ওষুধ আমদানির ওপর নির্ভরশীলতায় বছরে এক হাজার কোটি টাকার বেশি ব্যয় হতো, যা অধিকাংশ রোগীর পক্ষে সামাল দেওয়া সম্ভব ছিল না। কিন্তু গত এক দশকে দৃশ্যপট বদলে গেছে। দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এখন দেশের ক্যান্সারের ওষুধের প্রায় ৯৫ শতাংশ চাহিদা পূরণ করছে।
 
বর্তমানে বীকন, ইনসেপ্টা, রেনেটা, হেলথ কেয়ারসহ ১৮টি প্রতিষ্ঠান ক্যান্সারের বিভিন্ন ড্রাগ ও ইনজেকশন উৎপাদন করছে। এই অগ্রগতির ফলে ক্যান্সার চিকিৎসার ব্যয় নাটকীয়ভাবে কমেছে। উদাহরণ হিসেবে, ‘পেগফিলগ্রাস্টিম’ নামের ইনজেকশন, যার দাম একসময় ছিল ৪০ হাজার টাকা, এখন পাওয়া যাচ্ছে ৪–২০ হাজার টাকায়। একইভাবে ‘ফিলগ্রাস্টিম’ ওষুধের দাম ৬০ হাজার থেকে নেমে এসেছে ৪ হাজার টাকায়।
 
বীকন ফার্মাসিউটিক্যালসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এস. এম. মাহমুদুল হক পল্লব জানান, দেশে এখন প্রায় সব ধরনের ক্যান্সারের ওষুধ উৎপাদন হচ্ছে, যার ৯০ শতাংশই বীকনের নিজস্ব সক্ষমতার আওতায়। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে তারা এখন শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারে রপ্তানি করছে।
 
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, “দেশীয় উৎপাদন বাড়ায় ক্যান্সারের ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে নিম্ন আয়ের রোগীরাও সহজে চিকিৎসা নিতে পারছেন।”
 
ওষুধের মান বজায় রাখতে অনেক প্রতিষ্ঠান সরাসরি হাসপাতাল বা রোগীর কাছে সরবরাহ করছে, যাতে নকল বা ভেজাল ওষুধের ঝুঁকি না থাকে। সরকারের পক্ষ থেকেও ক্যান্সার ওষুধ উৎপাদনে কর ও শুল্ক মওকুফসহ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে ওষুধের কাঁচামাল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়।
 
জাতীয় রাজস্ব বোর্ডের এসব কর ছাড় ও সরকারের নীতিগত সহায়তায় দেশব্যাপী ক্যান্সার চিকিৎসা সহজলভ্য হয়েছে। এখন মাসে প্রায় ৫০–৫৫ কোটি টাকার ক্যান্সার ওষুধ বিক্রি হয়, যা আগের মতো আমদানি করলে বছরে এক হাজার কোটি টাকার বেশি ব্যয় হতো।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬৭ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, আর মৃত্যুবরণ করছেন ১ লাখ ১৬ হাজারের বেশি। বাড়তে থাকা এই সংখ্যাই দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক বিনিয়োগে উৎসাহিত করছে। রেনেটা, এসিআই, ওয়ান ফার্মা ও অন্যান্য কোম্পানি এখন বায়োসিমিলার ও ইমিউনোথেরাপি ওষুধ উৎপাদনে এগিয়ে যাচ্ছে।
 
ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কে. এস. এম. মোস্তাফিজুর রহমান জানান, “বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টির মধ্যে ৯টি ওষুধই বায়োসিমিলার। আমরা ইতোমধ্যেই এ খাতে বিনিয়োগ করেছি এবং আফগানিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে রপ্তানি চুক্তি করেছি।”
 
বিশেষজ্ঞদের মতে, এই প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে হলে স্থানীয় ক্লিনিক্যাল ট্রায়াল এবং এপিআই (Active Pharmaceutical Ingredient) উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে। অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, “দেশে উৎপাদিত ওষুধের মান ভালো হলেও লোকাল ক্লিনিক্যাল ট্রায়াল অপরিহার্য। পাশাপাশি সরকারকে স্থানীয় এপিআই উৎপাদনে আরও গুরুত্ব দিতে হবে।”
 
বাংলাদেশের ওষুধ শিল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে ক্যান্সারের চিকিৎসা আর বিলাসিতা নয়—বরং নাগরিক অধিকারের অংশ হয়ে উঠছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।