ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

অবশেষে প্রশস্ত হচ্ছে খাগড়াছড়ি–দীঘিনালা–সাজেক সড়ক, তিন দশকের ভোগান্তির অবসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:০১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:১২:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
অবশেষে প্রশস্ত হচ্ছে খাগড়াছড়ি–দীঘিনালা–সাজেক সড়ক, তিন দশকের ভোগান্তির অবসান ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন দশকের অপেক্ষার পর অবশেষে প্রশস্ত হচ্ছে খাগড়াছড়ি–দীঘিনালা–সাজেক সড়ক। সরু ও আঁকাবাঁকা নকশার কারণে দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ এই সড়কটি ছিল স্থানীয়দের কাছে এক প্রকার ‘মরণফাঁদ’। এবার প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্পে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু করেছে। সবকিছু অনুকূলে থাকলে প্রকল্পটি ২০২৬ সালের মার্চে সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 

খাগড়াছড়ি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন দীঘিনালা, বাঘাইছড়ি, লংগদু ও সাজেকগামী যাত্রী ও পর্যটকরা চলাচল করেন। ১৯৮০ সালে নির্মিত এ সড়কটির দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার, যার প্রশস্ততা মাত্র ১২ ফুট। ভৌগলিক গঠনের কারণে সড়কে রয়েছে ৫০টিরও বেশি বাঁক। ফলে বড় যানবাহন চলাচল ও গাড়ি ক্রসিং প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনা ও যানজট ছিল নিত্যদিনের ঘটনা।
 

স্থানীয় বাসিন্দারা জানান, সরু রাস্তা ও বিপজ্জনক বাঁকের কারণে বহুবার ট্রাক, বাস ও পর্যটকবাহী জিপ খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। দীঘিনালা নয়মাইল এলাকার বাসিন্দা গণেশ ত্রিপুরা বলেন, “রাস্তা এতটাই সরু যে, বড় কোনো গাড়ি এলে রাস্তা থেকে নামতে হয়। রাস্তাটি প্রশস্ত হলে আমাদের ভয় ও ভোগান্তি দুটোই কমবে।” একইভাবে স্কুলশিক্ষিকা প্রতিভা ত্রিপুরা জানান, “শিশুদের নিয়ে স্কুলে যাওয়া–আসায় সবসময় আতঙ্কে থাকতে হয়। হাঁটার জায়গা নেই বললেই চলে।”
 

স্থানীয় চালকরা বলছেন, সড়কটি দুই পাশে ছয় ফুট করে বড় করা হলে দুর্ঘটনার হার কমবে ও যাতায়াত স্বাচ্ছন্দ্যময় হবে। তাদের মতে, বর্তমানে এই রাস্তায় জেলার অন্যান্য সড়কের তুলনায় যানবাহনের চাপ কয়েকগুণ বেশি।
 

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালু বলেন, “জেলা মহাসড়ক সাধারণত ১৮ ফুট প্রশস্ত হওয়া উচিত, কিন্তু এই রাস্তাটি মাত্র ১২ ফুট। প্রশস্ত করলে বাঁকও কিছুটা কমবে, ফলে দুর্ঘটনা হ্রাস পাবে।”
 

সওজের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, “খাগড়াপুর থেকে দীঘিনালা বাসস্ট্যান্ড পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এতে রাস্তার প্রস্থ হবে ১৮ ফুট, ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা। বর্তমানে কাজ চলছে, এবং সাময়িকভাবে যান চলাচলে কিছু অসুবিধা হলেও এটি শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।”
 

প্রকল্পটি সম্পন্ন হলে সাজেকগামী পর্যটক ও স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।