ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

জোটে যাওয়ার আগে অন্যান্য দলের অবস্থান পর্যবেক্ষণ করছে গণঅধিকার পরিষদ: নুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১১:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১১:১৪:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
জোটে যাওয়ার আগে অন্যান্য দলের অবস্থান পর্যবেক্ষণ করছে গণঅধিকার পরিষদ: নুর ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক জোটে যোগ দেয়নি বলে জানিয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার হওয়ার পরই জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশ’-এ তিনি এ মন্তব্য করেন।
 

নুরুল হক নুর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে যদি কোনো দল সন্ত্রাস, চাঁদাবাজি ও মাফিয়াকরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়, তাহলে গণঅধিকার পরিষদ তাদের সঙ্গে সমঝোতার বিষয়ে বিবেচনা করবে। তবে তিনি অভিযোগ করেন, অধিকাংশ রাজনৈতিক দলই এখনো অপরাজনীতি থেকে বের হতে পারেনি এবং ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে।
 

তিনি বলেন, গণঅধিকার পরিষদ এমন রাজনীতি চায় না যা জনগণের ভয়-ভীতি বা দখলদারিত্বের ওপর দাঁড়িয়ে থাকে। দলটি দেশকে মুক্ত ও ন্যায্য রাজনৈতিক সংস্কৃতির পথে নিয়ে যেতে চায়।
 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য স্থায়ী হয়। তিনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে ভোটারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
 

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, শামীম ওসমান ও তার অনুসারীরা একসময় যেভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা আদায় করত, সেই প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি। নুর প্রশ্ন তোলেন, “এখন কারা সেই চাঁদা নিচ্ছে?”
 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নুর বলেন, “আমরা যে রক্ত দিয়েছি, তা বৃথা যেতে দেব না। এই চেতনা থেকেই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে।” তিনি তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গঠনে ঐক্যবদ্ধ হতে।
 

সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি সাব্বির রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।