ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, ৮ জনের গ্রেফতারি পরোয়ানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৮:১০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৮:১০:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, ৮ জনের গ্রেফতারি পরোয়ানা
আশুলিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
বুধবার (২ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় পলাতক থাকা সাবেক এমপি সাইফুল ইসলামসহ আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
 
এর আগে প্রসিকিউশন ১৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয়। ওই মামলায় সাত পুলিশ কর্মকর্তাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।
 
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলন দমনে পুলিশ গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে এবং গুরুতর আহত একজনকে আটক করে। পরে ছয়জনকেই পুলিশের ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
 
ঘটনার পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়।
 
ট্রাইব্যুনাল ২৪ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছিল। এর আগে, ১৯ জুন তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।