ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

পঞ্চদশ সংশোধনী পুরো বাতিলের দাবি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজনের আপিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৮:৩৯:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
পঞ্চদশ সংশোধনী পুরো বাতিলের দাবি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুজনের আপিল ছবি: সংগৃহীত
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ আনা কয়েকটি ধারাকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রিটকারী সংগঠন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এই আপিল দাখিল করেন। আপিলে সংশোধনীর পুরোটা বাতিলের আবেদন জানানো হয়।
 
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে আদালত সংবিধানে গণভোটের বিধান পুনর্বহাল করেন। তবে সংশোধনীর পুরো অংশ বাতিল করা হয়নি।
 
রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দেয়, গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, যা বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। আদালত উল্লেখ করেন, দলীয় সরকারের অধীনে গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি, যার পরিণতিতে দেখা দেয় জুলাই মাসের গণঅভ্যুত্থান।
 
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রায়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে। আদালত ২০ ও ২১ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন, যা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির সঙ্গে সম্পর্কিত।
 
রায়ে আরও বলা হয়, পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করা হচ্ছে না; তবে জাতীয় সংসদ ভবিষ্যতে জনগণের মতামতের ভিত্তিতে সংশোধন, পরিমার্জন বা পরিবর্তনের উদ্যোগ নিতে পারবে। এ অংশে জাতির পিতার স্বীকৃতি ও ২৬ মার্চের ভাষণের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
 
এ ছাড়া আদালত গণভোট সংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করে এবং সংশোধনীর ৪৭ ধারা, ৭ ক, ৭ খ ও ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে বাতিল করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।