ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

নেত্রকোনায় তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৩২:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
নেত্রকোনায় তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক বরখাস্ত ছবি সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম রোববার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
 

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবম শ্রেণির ক্লাস চলাকালে শিক্ষক স্মরণ তালুকদার তিন ছাত্রীকে বেত্রাঘাত করেন। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

ঘটনা জানাজানি হলে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যান্ড এম এ কাদের জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং লিখিত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থী বা অভিভাবক কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করলেও শিক্ষা কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।”
 

এদিকে অভিযুক্ত শিক্ষক স্মরণ তালুকদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।