ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কুমিল্লায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে অবমুক্ত করল বন বিভাগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৬:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৬:৪৭:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
কুমিল্লায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে অবমুক্ত করল বন বিভাগ ছবি সংগৃহীত

কুমিল্লার কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় দেখা মিলেছে ১২ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপের। স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) দুপুরে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর ইকো পার্কের গভীর জঙ্গলে অবমুক্ত করেন।
 

স্থানীয়দের বরাত দিয়ে বন বিভাগ জানায়, সকালে একটি বাড়ির পাশের জঙ্গলের গাছে সাপটিকে দেখতে পান এলাকাবাসী। পরে তারা বন বিভাগে খবর দিলে কর্মকর্তারা কৌশলে সাপটি ধরেন এবং প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেন।
 

রাজেশপুর ইকো পার্কের রেঞ্জ অফিসার হুমায়ুন কবীর বলেন, “সাপটি সম্ভবত খাবারের সন্ধানে জনবসতিতে চলে এসেছিল। এ ধরনের অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
 

তিনি আরও জানান, “এ ধরনের সাপ দেখা গেলে কেউ যেন আতঙ্কিত হয়ে ক্ষতি না করে, বরং দ্রুত বন বিভাগে খবর দেয়। আমরা নিরাপদে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দিই।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।