ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দেশজুড়ে শুরু ৮ মাসের জাটকা ধরার নিষেধাজ্ঞা, কঠোর নজরদারিতে প্রশাসন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৭:৪৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৭:৪৬:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
দেশজুড়ে শুরু ৮ মাসের জাটকা ধরার নিষেধাজ্ঞা, কঠোর নজরদারিতে প্রশাসন ছবি সংগৃহীত

ইলিশের টেকসই উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে সারাদেশের নদী ও সাগরে জাটকা ইলিশ ধরার ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন বা মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ইলিশ দেশের জাতীয় সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি রক্ষা করা জরুরি। নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নদী ও সাগরে নজরদারি ও অভিযান চালাবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।”

জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার ভিজিএফ কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলে ৪ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল পাবেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞা শুরুর আগে পুরাতন জাটকা বিপণন সিন্ডিকেট পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে জেলা মৎস্য অফিস বলছে, অবৈধ এ কার্যক্রম রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, “জাটকা ধরা, বিক্রি বা পরিবহনে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।