ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৯:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৯:০৭:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
বরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড ছবি সংগৃহীত

বরিশালে গৃহবধূ ধর্ষণ মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) এবং জাহিদ হাওলাদার (৩৫)। তাদের মধ্যে খোকন খান এখনো পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে গৃহবধূটি ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। পথে ইজিবাইকে ওঠার পর চালক তাকে অন্যত্র নিয়ে যায়। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

পরদিন ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই বছরের ১২ নভেম্বর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতনের শিকার নারী। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও তদন্ত শেষে আদালত এ রায় দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।