ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

টিএফআই-জেআইসি সেলে মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৯:২৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৯:২৩:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
টিএফআই-জেআইসি সেলে মানবতাবিরোধী অপরাধ: ১৫ সেনা কর্মকর্তা কারাগারে ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

জানা গেছে, টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম ও হত্যার অভিযোগে দায়ের করা এ মামলাগুলো আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত ঘটনাকে ঘিরে করা হয়েছে। দুই মামলায় শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ১৭ জন ও অন্যটিতে ১৩ জনের নাম রয়েছে—দুটিতেই শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত বলে আদালত সূত্রে জানা গেছে।

হেফাজতে থাকা ২৩ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে ট্রাইব্যুনালের আদেশে কারাগারে রয়েছেন। অভিযুক্ত সবাই জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়।

এদিকে, সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সময় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বাড়ানো হয় নিরাপত্তা। ভোর থেকেই হাইকোর্টের মাজারগেট, মৎস্য ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়, যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।