ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, ৩২ ককটেল উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:৩৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:৩৭:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, ৩২ ককটেল উদ্ধার ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩২টি তাজা ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের সহায়তায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সেনাসদস্যরা যৌথভাবে এ অভিযান চালান। এরপর উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলো সোমবার (২০ অক্টোবর) ভোররাত সোয়া তিনটার দিকে বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়।

বোম্ব ডিসপোজাল ইউনিট দুই ধাপে ১৮টি ও ১৪টি করে মোট ৩২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। প্রথমে জেনেভা ক্যাম্প থেকে তিনজনকে গ্রেফতার করা হয়, যাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টার উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আবার অভিযান চালিয়ে আরেকজনকে আটক করা হয় এবং দুটি কক্ষ থেকে ৩২টি ককটেল, মার্বেল পাথর, গান পাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

তিনি আরও জানান, আটককৃতরা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে গান পাউডার ও মার্বেল পাথর মিশিয়ে ককটেল তৈরি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। মাস্টারমাইন্ডকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।