ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যাত্রাবাড়ীতে কিশোর হিমুর মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহে তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৪:৪১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৪:৪১:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
যাত্রাবাড়ীতে কিশোর হিমুর মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহে তদন্তে পুলিশ ছবি সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি গলি থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোররাতে উদ্ধার করা মরদেহটির শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর রোডে মেডিবাংলা হাসপাতালের পাশে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত হিমু যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবার নাম মিন্টু মিয়া। হিমুর খালাতো বোনের স্বামী হাসান খান জানান, হিমু বেকার ছিল এবং নেশাগ্রস্ততার কারণে তাকে কয়েক দফা রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে রাতে ফিরে আসে, তবে গভীর রাতে ফেরায় তার মা দরজা না খোলায় সে বাইরে থেকে যায়। পরদিন সকালে খবর আসে, নবীনগর রোডের পাশে তার মরদেহ পড়ে আছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, “ভোরে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং একটি গলিতে কিশোরের রক্তাক্ত মরদেহ পাই। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তদের মধ্যকার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে হত্যাটি পরিকল্পিত হতে পারে। বিষয়টি গভীরভাবে তদন্ত করছে পুলিশ এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।