ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

প্রাইভেট কারে অটোরিকশার ধাক্কা লাগায় গুলি, রিভলবারসহ যুবক গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৩৫:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
প্রাইভেট কারে অটোরিকশার ধাক্কা লাগায় গুলি, রিভলবারসহ যুবক গ্রেপ্তার সাব্বির হোসেন ওরফে দীপু

মুন্সীগঞ্জ সদরে প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক কর্মকর্তা ও ২ সদস্য আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৩ রাউন্ড খোসা ও ৭০ পিস ইয়াবাসহ যুবককে আটক করেছে পুলিশ। 

আহতরা হলেন- পুলিশের এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল ও সাজেদুল। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম সাব্বির হোসেন ওরফে দীপু (২৯)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ছটফটিয়া গ্রামের হাজী আবুল কালাম তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার রামপাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা চলে যাওয়ার সময় কলেজের সামনে একটি প্রাইভেট কারের (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ-১৩-৭২০৮) সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় প্রাইভেট কারে থাকা ওই যুবক নেমে রিভলবার বের করেন। তাৎক্ষণিক হাতিমারা তদন্তকেন্দ্রের দায়িত্বরত পুলিশের একটি টিম তাকে আটক করার চেষ্টা করে। তখন ওই যুবক ৩ রাউন্ড গুলি ছোড়েন। তাকে আটকের সময় ধস্তাধস্তিতে পুলিশের তিনজন আহত হন।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা ওই যুবককে মারধরসহ প্রাইভেট কারটি ভাঙচুর করেন। তখন প্রাইভেট কারে থাকা মুকুল (৩৩), শাহাদাত হোসেনসহ (৩৪) আরও দু’জন পালিয়ে যান।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।