চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি কারখানা ক্ষতিগ্রস্ত
- আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৭:৪৪:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৭:৪৪:২৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬১ বার পঠিত
ছবি সংগৃহীত
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৫ নম্বর এলাকার অ্যাডামস ক্যাপ নামের একটি কারখানায় আগুন লাগে। বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন।
আগুন প্রথমে অ্যাডামস ক্যাপে শুরু হলেও পরে তা পাশের জিন হং মেডিকেল কারখানায় ছড়িয়ে পড়ে। এতে দুটি কারখানাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বহুতল ভবনটি বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে, যা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত কারখানাগুলোতে চিকিৎসা ও অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত তুলা এবং সার্জিক্যাল গাউন উৎপাদন করা হতো। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।