ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

তুরস্কের সহায়তায় ইসরায়েল কারাগার থেকে শহিদুল আলমকে মুক্তির চেষ্টা করছে বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১১:১২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১১:২৩:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
তুরস্কের সহায়তায় ইসরায়েল কারাগার থেকে শহিদুল আলমকে মুক্তির চেষ্টা করছে বাংলাদেশ ছবি সংগৃহীত

ইসরায়েলে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তিতে তুরস্কের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের উদ্যোগে শহিদুল আলমকে মুক্ত করার প্রচেষ্টা চলছে এবং আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে তুর্কি কর্তৃপক্ষ এখনো শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

সরকারি সূত্র জানায়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের নির্দেশ দেয়। দূতাবাসগুলো বর্তমানে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর গাজা অভিমুখী মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন–এর সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ (Conscience) আটক করে ইসরায়েলি বাহিনী। ওই জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ মোট ৯৩ জন মানবাধিকারকর্মী। তাদের সবাইকে আটক করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।