ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই মাদক কারবারি আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০১:০৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০১:০৩:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই মাদক কারবারি আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
 
শুক্রবার (২৭ জুন) রাত সোয়া ১১ টার সময় লোহাগাড়া থানাধীন ০৩নং পদুয়া ইউপিস্থ মাষ্টারপাড়া গ্রামের জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন-মোহাম্মদ মামুনুর রশিদ (৪৫), সে চট্টগ্রাম জেলাধীন সাতকানিয়া উপজেলার চিব্বাড়ি করইয়ানগর মিঁয়াচান পাড়ার নওশা মিয়ার পুত্র। অপর আসামি হলো-মোঃ রিদোয়ান (২৪), সে উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাষ্টার পাড়ার মোঃ আব্বাস মিয়ার পুত্র।
 
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আলমগীর মিয়া (২৩) নামের অপরজন কারবারি পালিয়ে যায়।
 
আটককৃতদের কাছ থেকে ১শত এক পিস হালকা গোলাপি রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড oppo A15s মোবাইল সেট, ১টি বাটন symphony মোবাইল সেট, ১টি বাটন nokia মোবাইল সেট, মাদক বিক্রির সর্বমোট-৮ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।
 
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পদুয়া এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে অন্যান্য সেনা সদস্যের একটি টিম এবং লোহাগাড়া থানা পুলিশসহ লোহাগাড়া থানাধীন ৩নং পদুয়া ইউনিয়ন এর মাষ্টারপাড়া গ্রামে জনৈক আব্দুল সবুরের বসতবাড়ির সামনে রাস্তার উপর যৌথ অভিযানে চালানো হয়।
 
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করতঃ ২৮ জুন শনিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-3

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।