ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১২:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১২:২৯:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫ বার পঠিত
প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে চলমান ‘অবরোধ’ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
 

বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতিতে পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত আশ্বাস বিবেচনায় রেখে অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়েছে।
 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংস ঘটনার পর গত ১ অক্টোবর জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার, এনএসআই ও ডিজিএফআই কর্মকর্তাদের উপস্থিতিতে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে ৮ দফা দাবি ও ১৪৪ ধারা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। প্রশাসন এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় এবং শহীদ পরিবারের প্রতি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেয়।
 

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুম্ম ছাত্র-জনতা ওই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দেয়। পরে চিকিৎসকদের রিপোর্টে কিশোরীর শরীরে ধর্ষণের আলামত না পাওয়া গেলেও, সহিংসতায় তিনজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়।
 

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।