ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কর্ণফুলী পেপার মিল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে ভাবছে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩২:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
কর্ণফুলী পেপার মিল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে ভাবছে সরকার ছবি: সংগৃহীত
শুক্রবার (২৭ জুন) কর্ণফুলী পেপার মিল (কেপিএম) পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের সার্বিক অর্থনীতির কথা মাথায় রেখে কেপিএম-কে নতুনভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। মিলটি ব্যক্তি মালিকানায় নাকি সরকারি মালিকানায় পরিচালিত হবে, সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।
 
তিনি বলেন, কেপিএম-এর বর্তমান যন্ত্রপাতি দিয়ে পর্যাপ্ত উৎপাদন সম্ভব নয়। কাগজ আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন বাড়াতে হবে। কেপিএম-এর বিশাল জায়গা রয়েছে, অথচ পাল্প আমদানি করে কাগজ তৈরি করতে হচ্ছে—এ অবস্থা পরিবর্তনের জন্য কাঁচামাল উৎপাদনে জোর দিতে হবে।
 
মিল পরিদর্শনের আগে উপদেষ্টা কেপিএম গেস্ট হাউজে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
মতবিনিময় সভায় স্বল্পমেয়াদী পরিকল্পনায় পাল্প আমদানি ও যন্ত্রপাতি মেরামতের জন্য ১২০ কোটি টাকা প্রস্তাব করা হয় এবং দীর্ঘমেয়াদে একটি নতুন পেপার মিল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
 
সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিবিএ নেতাসহ মিলের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।