ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ
দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ (২৮ জুন)। ১৯৪০ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
 
তার পিতা দুলা মিঞা সওদাগর এবং মাতা সুফিয়া খাতুন। সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ এবং তাদের দুই কন্যা সন্তান রয়েছে।
 
২০০৬ সালে ড. ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এরপর তিনি হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আন্তর্জাতিক পরিচিতি।
 
তিনি চট্টগ্রামের কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন এবং চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
মুক্তিযুদ্ধকালীন সময়ে আমেরিকায় বাংলাদেশের সমর্থনে নাগরিক কমিটি ও তথ্যকেন্দ্র গড়ে তোলেন।
 
১৯৭৬ সালে শুরু করেন গ্রামীণ ব্যাংক প্রকল্প, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে এ মডেল অনুসরণ করা হচ্ছে।
 
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে নোবেল শান্তি পুরস্কার, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেলসহ আরও বহু স্বীকৃতি।
 
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
 
আজ তার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।