ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চার দিন পর বাসায় ফিরলেন নিখোঁজ জুলাইযোদ্ধা মাওলানা মামুনুর রশীদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০২:৩১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০২:৩১:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
চার দিন পর বাসায় ফিরলেন নিখোঁজ জুলাইযোদ্ধা মাওলানা মামুনুর রশীদ

রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর অবশেষে বাসায় ফিরেছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মাওলানা মামুনুর রশীদ। শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকার একটি মসজিদ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় পরিবারে ফেরত পাঠান।
 

উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় মো. মতিউর মুন্না জানান, পূর্বাচলে তাঁকে দেখতে পেয়ে স্থানীয়রা একটি মসজিদে নিয়ে যান এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তুরাগ থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার রাত সাড়ে ৯টায় তিনি নিজ কামারপাড়া হানিফ আলী মোড়ের বাসায় ফিরে আসেন।
 

পরিবারের সাথে সময় কাটাতে থাকায় সাংবাদিকরা তার সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন যে তিনি নিরাপদে ফিরেছেন। মামুনুর রশীদের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে গত সোমবার ভোরে, যখন তিনি তুরাগের বাসা থেকে বের হন এবং এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার দিনই তার স্ত্রী খাদিজা আক্তার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 

মাওলানা মামুনুর রশীদ তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকায় থাকার কারণে পরিচিত ছিলেন। এই ঘটনার পর স্থানীয় মহলসহ রাজনৈতিক অঙ্গনে তার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা বাড়ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।